1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

আখাউড়ায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

আখাউড়ায় ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতি সংঘঠনের উদ্দেশ্যে প্রস্তুতি প্রহন পূর্বক সমবেত হওয়ার অপরাধে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ ০৩ জন আসামী গ্রেফতার।

বাদী এসআই (নিরস্ত্র) মোঃ আলী রেজা মামুন সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে রবিবার ৮ নভেম্বর ১১/২০২৬ তারিখ রাত অনুমান ০৪.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ রাধানগর কলেজপাড়া সাকিনে রাধানগর মহাশ্মশানে এর উত্তর পাশে জনৈক রাসেল মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ১৫/১৬ জনের একটি ডাকাত দল রাস্তায় চলাচলকারী যানবাহনে ও বাসা বাড়ীতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসস্ত্র সহ প্রস্তুতি গ্রহন করিয়া সমবেত হইয়া অস্ত্রসস্ত্র নিজেদের হেফাজতে রাখিয়া অবস্থান করিতেছে। বাদী সংবাদের সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অনুমান আজ ০৮/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৪.২০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ রাধানগর কলেজপাড়া সাকিনে রাধানগর মহাশ্মশনে এর উত্তর পাশে জনৈক রাসেল মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছাইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টাকালে বাদী সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ০১। তোফাত হাজারী তোফা (২২), পিতা-আবুল কালাম হাজারী, মাতা-খাদিজা খাতুন, সাং-রাধানগর, (কলেজপাড়া, ব্যুরো বাংলা ব্যাংকের পাশে), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ০২। সজিব মিয়া (২৪), পিতা-মৃত নুরুল আলম, মাতা-লাকী বেগম, সাং-নারায়নপুর, আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ০৩। মোঃ রুমি মিয়া (৩৫), পিতা-মন্টু মিয়া, মাতা-নিলুফা ইয়াছমিন, সাং-কোড্ডা, ০৪নং ওয়ার্ড, বাসুদেব ইউপি, থানা-ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের ধৃত করেন এবং অন্যান্যরা রাতের অন্ধকারে দৌড়ে পালাইয়া যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের ০১নং ধৃত আসামী তোফাত হাজারী তোফা (২২) এর দেহ তল্লাশী করে তাহার ডান হাতে থাকা স্টীলের হাতলযুক্ত ০১টি চাইনিজ কুড়াল, যাহার হাতলের দৈর্ঘ্য অনুমান-১৭.৫ ইঞ্চি, ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান-০৫ ইঞ্চি, প্রস্থ- ৪.৫ ইঞ্চি, ০২নং আসামী সজিব মিয়া (২৪) এর দেহ তল্লাশী করে তাহার বাম হাতে থাকা প্লাস্টিকের হাতলযুক্ত ০১টি চাইনিজ কুড়াল, যাহার হাতলের দৈর্ঘ্য অনুমান-১৪ ইঞ্চি, ধারালো অংশের দৈর্ঘ্য অনুমান-৫.৫ ইঞ্চি, প্রস্থ- ৪ ইঞ্চি এবং ০৩নং আসামী মোঃ রুমি মিয়া (৩৫) এর দেহ তল্লাশী করে তাহার ডান হাতে থাকা ০১ টি কাঠের বাটযুক্ত লোহার দা, যাহার বাটসহ লম্বা অনুমান ২৩ ইঞ্চি, কাঠের বাটের দৈর্ঘ্য অনুমান- ৭ ইঞ্চি এবং কাঠের বাটের ভিতরের অংশে লাল কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ঘটনাস্থল হইতে উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পর্যাপ্ত টর্চ লাইটের আলোর মাধ্যমে অদ্য ০৮/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ০৪.৩৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..