1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

কসবায় ২৯ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

কসবায় ২৯ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁ*জাসহ মোঃ জামাল মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ১০ নম্বর বায়েক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোট বায়েক মধ্যপাড়া এলাকায় তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁ*জা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ জামাল মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। পরে তাঁর দখল ও হেফাজত থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জামাল মিয়া ছোট বায়েক মধ্যপাড়া এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কসবা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

কসবা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..