1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সোনামুখ স্মার্ট একাডেমির এক বছর -সুমন বিপ্লব,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

সোনামুখ স্মার্ট একাডেমির এক বছর
-সুমন বিপ্লব
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আন্দুলিয়া গ্রামের বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুল ইসলাম ১৯৯২ সাল থেকে সামাজিক অনেক কর্মকান্ড করে চলেছেন। শিক্ষাক্ষেত্রে অন্যতম অবদান রেখেছেন। ২০২৫ সালে তিনি একটি কিন্ডারগার্টেনের স্বপ্ন দেখেন। বছরের শুরুতেই তিনি ঘর নির্মাণের কাজ শুরু করেন এবং ২৫ ডিসেম্বর তিনি অনেক জ্ঞানীগুণী ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে উদ্বোধন করেন। সৌভাগ্যক্রমে ঐদিন আমি ও আমার ছোট বোনের ছেলে অর্ণব হাসান উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম। বাংলাদেশের অনেক স্থান থেকে শিক্ষক ও সাহিত্যিকরা এসেছিলেন। অনেক জ্ঞান যুক্ত ছিল তাঁদের বক্তব্য। ২০২৬ সালের জানুয়ারি মাসে প্লে, নার্সারি, কেজি, ওয়ান, টু ও থ্রি ছয়টি শ্রেণি নিয়ে শিক্ষার কার্যক্রম শুরু হয়। শুরুতেই একজন অধ্যক্ষ ৯ জন শিক্ষক ছিলেন। ১০০ জনের অধিক ছাত্র-ছাত্রী ছিল। অত্র এলাকার অনেকেই এই বিদ্যালয়টি মেনে নিতে পারিনি। কারণ তারা মনে করে এ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডারগার্টেন ও ইসলামী ফাউন্ডেশনের শিশু বিদ্যালয় আছে। আবারো কেন নতুন একটি স্কুল প্রতিষ্ঠা করতে হলো। একটি হাসপাতাল করলে তো পারতো। আমি তাঁর পাশে থেকে অনুভব করতে পারছি। এটা কোন গতানুগতিক ধারার শিক্ষা প্রতিষ্ঠান নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি আলাদা। সম্ভবত ১৯০১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন পাঁচ জন ছাত্র নিয়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানটিও ছিল আলাদা। তাহলে একটা প্রশ্ন আসে যায় কেন ছিল আলাদা শিক্ষা প্রতিষ্ঠান? কেমন ছিল অন্য প্রতিষ্ঠান? আমাদের ইতিহাসের দিকে ফিরে যেতে হবে। ইংরেজরা আসার পূর্বে ভারতবর্ষের ১০০% শিক্ষিত মানুষ ছিলেন। এই বাংলাদেশে ত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল। ভারত তখন ছিল একটি উন্নত রাষ্ট্র। আমি কোন এক ইংল্যান্ড নাগরিকের একটি লেখায় পেয়েছি। এমন এক সময় ছিল “আমরা ভাবতাম ভারতবর্ষে না গেলে আমাদের উন্নত ভাবে বেঁচে থাকা যাবে না”। কোন একজন মনীষী বলেছেন,”কোন দেশকে ধ্বংস করতে হলে সেই দেশের শিক্ষা , সাহিত্য ও সংস্কৃতিকে ধ্বংস করে দাও।”১৭৫৭ সালে ইংরেজরা ক্ষমতায় এসে সেই কাজটি করেছিল। তারা এ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানও ধ্বংস করে দিয়েছিল। মানুষ দিন দিন ধর্ম ও শিক্ষা থেকে দূরে থেকে যেতে থাকে। ১৮০০ সালের পরে ওদের মাথায় একটি শয়তানি বুদ্ধি এল। তারা ভাবল ইংল্যান্ড থেকে নাগরিক এনে এ দেশে চাকরি দিলে অধিক টাকা বেতন দিতে হয়। তখন তারা ভারতের ভিতরে প্রচার করল যারা কিছুই ইংলিশ শব্দ মুখস্থ করবে তাদের সরকারি চাকরি দেওয়া হবে। হিন্দু সম্প্রদায় তাদের টপ গিল্য। তারা ইংরেজি শব্দ মুখস্থ করে সরকারি চাকরি পেল ।এমনকি কেউ কেউ জমিদারি পেল। তারা পরিণত হলো অত্যাচারী ও শোষক শ্রেণিতে। সাধারণ জনগণের উপর অত্যাচার করে তারা খাজনা নিয়েছে এবং ইংরেজের হাতে তুলে দিয়েছে। ইংরেজরা এদেশের সম্পদ নিয়ে ইংল্যান্ডকে উন্নত করেছে। কিছু শব্দ মুখস্থ করলেই তো আর আদর্শবান ব্যক্তি হওয়া যায় না। কিছু মানুষ সম্পূর্ণ নিজের চেষ্টায় আদর্শবান হয়েছিলেন। তাঁদেরই একজন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর অন্য ধরনের শিক্ষার নিয়ম ছিল ছাত্র-ছাত্রীদের প্রথমে আগে মানবিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই শিক্ষা জাপান সহ কয়েকটি দেশে আজকে আছে। জাপানের শিক্ষা নিয়ম ১০ বছর বয়স পর্যন্ত কোন ছেলে মেয়েদের বই দেওয়া হবে না। তাদের প্রথমের নৈতিক শিক্ষায় শিক্ষিত করবে। কোন কিছু মুখস্থ নয় সবকিছুই হবে আত্মস্থ। বাক্য মুখস্থ করে কেউ কখনো নৈতিক শিক্ষার শিক্ষিত হতে পারেনা। দেশ প্রেমিক হতে পারে না। শুধুমাত্র হতে পারে চাকরি লোভী। রবীন্দ্রনাথের সেই ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত। পাকিস্তানের ২৩ বছর বাংলাদেশের ৫৫ বছর আজও আমরা সেই লোভনীয় মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল। ছাত্র-ছাত্রীদের অন্তরে ধারণা দেওয়া হয় সার্টিফিকেট মানেই জীবনের সর্বস্ব। সার্টিফিকেট হলেই ভালো চাকরি পাওয়া যায়। বাংলাদেশের এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া যাবে না যেখানে ছাত্র-ছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান করা হয়। যার জন্য কেউ দেশ প্রেমিক হয়ে বের হতে পারছে না বিদ্যালয় থেকে। যার জন্য সুইপার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত দুর্নীতির বাইরে কেউ যেতে পারছে না। আজও ব্যতিক্রমী দুই একজন এদেশে আছেন। কামরুল ইসলাম তাঁদেরই একজন। তিনি সোনামুখ স্মার্ট একাডেমির ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিক শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছেন। বড় হয়ে এই শিশুরাই হবে নৈতিক শিক্ষার শিক্ষিত, আদর্শবান ও দেশপ্রেমিক।
শিক্ষা প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত, আমি একটি বাস্তব উদাহরণ এখানে দেয়ার চেষ্টা করছি। পল্লীকবি জসীমউদ্দীন একবার যুগোশ্লেভিয়ায় গিয়েছিলেন। দেশটা দেখার জন্য। সেখানে তাঁর এক বন্ধু ছিলেন তিনি তাঁকে নিয়ে সারাদিন ঘুরলেন। সর্বশেষে বললেন,
: চল শিশু রাজ্য দেখে আসি।
: সেটা আবার কি?
: চল গেলেই দেখতে পাবি।
জসীমউদ্দীন বন্ধুর পিছে পিছে চলতে থাকেন। হঠাৎ একটি গেটে লেখা দেখলেন কিংডম চিলড্রেন বা শিশু রাজ্য। গেটের কাছে আসতেই দশ বছরে একটি ছেলে ইংলিশে বললেন,
: আপনারা পাসপোর্ট করেন।
তাঁরা একটি পাসপোর্ট অফিস দেখতে পেলেন এবং সেখানে ১০ বছরের ছেলে মেয়েদের দেখতে পেলেন। তারা টাকা দিয়ে পাসপোর্ট করলেন। পাসপোর্ট চেক করলেন তারও বয়স ১০ বছরের মধ্যে। দশ বছরের একটি ছেলে ইংরেজিতে বললেন পোস্ট অফিস দেখিয়ে আপনারা একটি খাম কেনেন এবং চিঠি লিখে এখানে পোস্ট করুন। তাঁরা তাই করলেন। ভিতরে গিয়ে দুইটা পত্রিকা অফিস দেখলেন। সেখানকার সম্পাদক ও সাংবাদিকের বয়স ১০ বছরের মধ্যে। কিছু ছেলেদেরকে দেখতে পেলেন রাইফেল কাঁধে ঘুরে বেড়ছে তাদেরও বয়স ১০ বছরের মধ্যে। শিশুরাজ্যে বিভিন্ন পেশার কর্মকাণ্ড দেখতে পেলেন। সুইপার থেকে রাষ্ট্র নয় পর্যন্ত সবাই আছে এই শিশু রাজ্যে। যারা সেখানে কাজ করছে সবারই বয়স ১০ বছরের মধ্যে। তাঁরা সারা রাজ্য ঘুরলেন কিন্তু দশ বছরের উপরের কোন মানুষকে দেখতে পেলেন না। জসিম উদ্দিন বন্ধুকে বললেন,
: এটার মানে কি?
: এদেশের নিয়ম যারা যা হতে চায় ১০ বছরের মধ্যে তাদেরকে তেমনভাবে তৈরি করা হয়।
তখন ওই দেশটা একটি উন্নত দেশ ছিল। জসিম উদ্দিন কেঁদে ফেললেন আর বললেন,
: আমাদের দেশের শিশুরা কত অবহেলিত।
আজও আমাদের দেশের শিশুরা যা হতে চায় তা হতে দেওয়া হয় না। যা হতে চায় না তাই হতে হয়। কারণ দশ বছরের মধ্যে শিশুদেরকে নষ্ট করে দেওয়া হচ্ছে নানা কৌশলে। যার জন্য বড় হলে অধিকাংশ ছেলেমেয়েরা ঘুষখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী কালোবাজারি ও চোর হচ্ছে।
আজও কিছু মানুষ শিশুদের নিয়ে কাঁদেন, শিশুদের নিয়ে ভাবেন, শিশুদের নিয়ে নৈতিকভাবে গড়ে তোলার চেষ্টা করেন। জনাব কামরুল ইসলাম তাঁদেরই একজন।

# সুমন বিপ্লব, লাইব্রেরিয়ান ও সমাজ কল্যাণ অফিসার, সোনামুখ হুমায়ূন আহমেদ স্মৃতি গ্রন্থাগার, আন্দুলিয়া শাহপুর ডুমুরিয়া খুলনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..