1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

জামায়াত ক্ষমতায় এলে লেংটা হয়ে জুতা মারতে বলব: বিএনপি নেতা মতিউর রহমান,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

জামায়াত ক্ষমতায় এলে লেংটা হয়ে জুতা মারতে বলব: বিএনপি নেতা মতিউর রহমান

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:
“জামায়াতে ইসলামী যদি কোনো দিন ক্ষমতায় আসে, তাহলে আমি কাপড় খুলে লেংটা হয়ে আপনাদের বলব, আপনারা আমার ওপর জুতা মারেন”—এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।
শনিবার রাতে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চালানোর সময় জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে এ চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তাঁর এমন বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
মতিউর রহমান ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পাশাপাশি তিনি জেলা সদরের বিসিক শিল্পনগরী মুন্সিরহাট এলাকায় অবস্থিত সাবা ডায়াগনস্টিক সেন্টারের মালিক।
জামায়াতে ইসলামীকে নিয়ে তাঁর এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..