ঈশ্বরগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে ডেকে নিয়ে ধর্ষনের অভিযন২১ বছরের তরুণীর অভিযোগে ৩ জন গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে
নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে ২১ বছর বয়সী এক তরুণীকে কৌশলে একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে শাহিন মিয়া, রুবেল ও রেজাউল করিম জয়কে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকালে ওই তরুণী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর শাহিন ও তার সহযোগীরা তাকে কৌশলে নিজেদের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে সেখানে তরুণীকে ধর্ষণ করা হয়েছে—এমন অভিযোগে তাঁর পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
—নিজস্ব প্রতিনিধি জীবন দেওয়ান উজ্জ্বল