1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

মায়ের সন্ধানে ফুফুর সঙ্গে দুই শিশু, ‘মা কোথায়’ জানেই না তারা। ফাতেহা জাহান, বয়স ১০ বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী,

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মায়ের সন্ধানে ফুফুর সঙ্গে দুই শিশু, ‘মা কোথায়’ জানেই না তারা।

ফাতেহা জাহান, বয়স ১০ বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আর ছোট বোন ফারজানার বয়স মাত্র ৬ বছর, পড়ে শিশু শ্রেণিতে। মায়ের স্নেহ-ভালোবাসায় বেড়ে ওঠার কথা ছিল তাদের। কিন্তু এখন তারা জানে না, তাদের মা কোথায়। এমনকি মাকে খুঁজতে ফুফুর সঙ্গে যে জায়গায় এসেছে, সেই স্থান সম্পর্কেও তাদের স্পষ্ট কোনো ধারণা নেই।
দুই শিশু এসেছে তাদের মায়ের সন্ধানে। তাদের চোখে-মুখে একটাই প্রশ্ন—‘আমাদের মা কোথায়?’
পরিবারের অভিযোগ, তাদের মা স্বামী-সন্তানকে রেখে কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে গেছেন। এ ঘটনায় দুই শিশু মায়ের স্নেহ ও মাতৃত্বের ছায়া থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পরিবারের।
ফাতেহা ও ফারজানার মতো শিশুদের জীবনে মায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ মাকে খুঁজতে আজ তাদের অন্যের হাত ধরে ঘুরতে হচ্ছে। তারা বুঝতে পারছে না, কেন তাদের মা তাদের কাছে নেই।
পরিবারের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে—দুই শিশুর কী অপরাধ? কেন তারা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হবে?
মোঃ হানিফ মিয়াজী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..