1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা, পঞ্চগড়ে চাকুরীবিধি অমান্য করে একই কর্মস্থলে ২০ বছর, স্বাস্থ্য সেবা হুমকির মুখে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত
  1. জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন উপেক্ষা,
    পঞ্চগড়ে চাকুরীবিধি অমান্য করে একই কর্মস্থলে ২০ বছর, স্বাস্থ্য সেবা হুমকির মুখে

পঞ্চগড় প্রতিনিধি

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনে জারী করা প্রজ্ঞাপন উপেক্ষা করে আর চাকুরীবিধি অমান্য করে একই কর্মস্থলে চাকুরি করছেন ২০ বছর থেকে। এসব কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় ২০ জন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন চিত্র উঠে এসেছে। দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে চাকুরি করার কারনে স্বাস্থ্য সেবা হুমকির মুখে পড়েছে। সঠিক সময় মত হাজিরা দিয়ে অফিসে না থাকা, সরকারী কাজে ফাঁকি দেয়া, সেবাপ্রার্থীদের সেবা না দেয়াসহ নানা অভিযোগ উঠেছে। এসব অধিকাংশ কর্মচারীর বাড়ি দেবীগঞ্জে থাকার কারনে তারা প্রভাব বিস্তার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকুরী করছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যতক্ষন অফিসে থাকেন ততক্ষন তারাও অফিসে থাকেন। তিনি বের হয়ে গেলে তারাও পিছনে পিছনে বের হয়ে যান। টিএইচও যেদিন অফিসে থাকেন না। তখন তারা অফিসে থাকেন না। হাজিরা দিয়েই চলে যান। অনেক সময় নিজেদের ব্যক্তিগত কাজ শেষ করে আবার চলে আসেন অফিসে। সেবাপ্রার্থীরা তাদের কাছ থেকে সঠিক সময়ে সেবা পাননা। দেখা পাওয়া যায়না তাদের।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শাহজাদা হিসাব রক্ষক হিসেবে যোগদান করেন ২০১১ সালের ৪ জানুয়ারি। প্রায় ১৫ বছর ধরে একই কর্মস্থলে চাকুরি করছেন তিনি। তার বাড়ি একই এলাকায় হওয়ার কারনে স্থানীয় ভাবে প্রভাব বিস্তার করে দেবীগঞ্জে চাকুরি করতেছেন।
একই উপজেলায় বাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজি ল্যাব রহমতুল্লাহ। তিনি যোগদান করেন ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর। চাকুরির শুরু থেকে বর্তমান পর্যন্ত ১৮ বছর থেকে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরি করছেন।
নেয়ামত উল্লাহ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর। প্রায় ১৮ বছর থেকে দেবীগঞ্জে কর্মরত রয়েছেন।
আরেক মেডিক্যাল টেকনোলজি ল্যাব মাহমুদ উন নবী তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ২০০৮ সালের ১৮ সেপ্টেম্বর। শুরু থেকে বর্তমান পর্যন্ত ১৮ বছর থেকে দেবীগঞ্জে অবস্থান করছেন।
সিনিয়র স্টাফ নার্স মমতা সুত্রধর দেবীগঞ্জে যোগদান করেন ২০১০ সালের ১৯ জুলাই। ১৬ বছর ধরে চাকুরি করছেন তিনি।
সহকারী সেবক হিসেবে সুশীল কুমার দাস যোগদান করেন ১৯৯৪ সালের ১২ এপ্রিল। ৩২ বছর থেকে চাকুরি করছেন তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্সের কার্ডিওগ্রাফার তৌহিদুল ইসলাম। তিনি যোগদান করেন ২০১১ সালের ২১ নভেম্বর। চাকুরির শুরু থেকেই ১৫ বছর ধরে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরি করছেন।
ইমারজেন্সি এটেনডেন্ট সত্যেন্দ্র নাথ বর্মন। তিনি চাকরিতে যোগদান করেন ২০১১ সালের ২১ ডিসেম্বরে। তখন থেকেই তিনি দেবীগঞ্জে অবস্থান করতেছেন। সে ১৫ বছরই কাটিয়ে দিলেন দেবীগঞ্জে।
ল্যাবরেটরী এটেনডেন্ট মোমিনুর রহমান দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ২০১১ সালের ২০ ডিসেম্বর। প্রায় ১৫ বছর থেকে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আছেন।
ভান্ডার রক্ষক একরামুল হক যোগদান করেন ২০০৪ সালের ১৪ আগষ্ট। প্রায় ২২ বছর থেকে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরী করছেন।
অফিস সহায়ক রশিদুল ইসলাম যোগদান করেন ২০১৪ সালের ৩১ জুলাই। তিনি রয়েছেন ১২ বছর ধরে একই কর্মস্থলে।
নার্সিং সুপারভাইজার শিউলি আক্তার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর। তিনি রয়েছেন ১৩ বছর থেকে।
সিনিয়র স্টাফ নার্স শিল্পী খাতুন তিনি দেবীগঞ্জে
যোগদান করেন ২০১৩ সালে। ১৩ বছর থেকে দেবীগঞ্জে চাকুরি করছেন।
সিনিয়র স্টাফ নার্স শিল্পী খাতুন দেবীগঞ্জে যোগদান করেন ২০১৬ সালে। ১০ বছর থেকে দেবীগঞ্জে চাকুরি করছেন তিনি।
সিনিয়র স্টাফ নার্স নুরী আক্তার দেবীগঞ্জে যোগদান করেন ২০১৩ সালে। দেবীগঞ্জে চাকুরি করছেন ১৩ বছর ধরে।
সিনিয়র স্টাফ নার্স শামীমা আক্তার যোগদান করেন ২০১৩ সালে। দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চাকুরি করছেন ১৩ বছর ধরে।
সিনিয়র স্টাফ নার্স দিলরোজ আক্তার যোগদান করেন ২০১৬ সালে। ১০ বছর থেকে দেবীগঞ্জে চাকুরি করছন তিনি।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান বলেন, নার্সদের বদলী বিষয়টি নার্সিং ইনস্টিটিউট করে থাকেন। আর দ্বিতীয় তৃতীয় শ্রেনীর কর্মচারীদের বদলী স্বাস্থ্য অধিদপ্তর করে থাকে। তাতের বদলীর বিষয়টি সিভিল সার্জন অফিসের কোন হাত নেই।

আসাদুজ্জামান আপেল

পঞ্চগড় প্রতিনিধি

২০/০৯/২০২৬

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম