1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

আখাউড়ায় গোপন বৈঠকের অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৪ জন গ্রেপ্তার,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

আখাউড়ায় গোপন বৈঠকের অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক মিসেস চামেলী আক্তার প্রিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক বাজার এলাকার একটি কাপড়ের দোকানে গোপন বৈঠকের অভিযোগে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক এক কাউন্সিলরসহ চারজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে সড়ক বাজার এলাকার একটি কাপড়ের দোকানে কয়েকজন ব্যক্তি গোপনে বৈঠক করছেন—এমন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে সাবেক একজন মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক এক কাউন্সিলর রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া অপর দুজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ওই বৈঠকের উদ্দেশ্য কী ছিল এবং সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কার কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

তবে গ্রেপ্তার ব্যক্তিদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তদন্ত শেষে বৈঠকের প্রকৃত উদ্দেশ্য ও সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম