1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল আমিন,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ বার পঠিত

বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফয়সাল আমিন

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়েন্টগাম আলী।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আর ফরম জমা দেওয়ার শেষ সময় বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।
মির্জা ফয়সাল আমিন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি। তিনি সাবেক সংসদ সদস্য ও বিএনপির দীর্ঘদিনের সংসদীয় প্রতিনিধি এবং বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম