1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা,

প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা।

উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ মামুর রহমান।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. মোফাজ্জল হোসেন শিপন, আনোয়ার হোসেন পাটোয়ারী, চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ও প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।

বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ওসি মীর মোহাম্মদ মামুর রহমান জানান, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম