1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিজয়নগরে ২৫০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারিকে গ্রেপ্তার,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

বিজয়নগরে ২৫০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারিকে গ্রেপ্তার।

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি মো. আরমান (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রানওয়ে বাজার (কানকুড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজয়নগর থানার এস আই ইকবাল হোসেন ও এ এস আই মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে আরমানকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করে।

গ্রেপ্তার মো. আরমান উপজেলার কালাছড়া গ্রামের মাসুম মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ওসি মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম