চাঁদপুরের শাহরাস্তিতে নাজমুন নাহার নাজু নামে ৪৫ বছর বয়সী এক নারী গত তিন-চার দিন ধরে নিখোঁজ রয়েছেন।
তিনি মানসিক অসুস্থতায় ভুগছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিখোঁজ নাজমুন নাহার নাজুর বাড়ি শাহরাস্তি উপজেলার বিজয়পুর এলাকায়। গত কয়েকদিন ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এ অবস্থায় কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে কোথাও দেখতে পেলে বা তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নাজমুন নাহার নাজুর সন্ধান পেলে যোগাযোগ করুন—
০১৬২৩৪৫০৩৫৮
নিখোঁজ নারীকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।