1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশে ফিরলেন মির্জা আব্বাস,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর আগামী ২ সেপ্টেম্বর বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার দেশে ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মির্জা আব্বাসের।

দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। এরপর তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

শায়রুল কবির খান বলেন, মির্জা আব্বাসের চিকিৎসা বেশ কিছুদিন ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চলছিল। মেডিকেল বোর্ডের পরামর্শের পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম