1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

নোয়াখালী দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত

নোয়াখালীর সেনবাগ উপজেলার ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কদম মিয়ার পাড় এলাকায় একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কদম মিয়ার পাড় এলাকার ওয়াসেক পাটোয়ারী বাড়ির সৈয়দ আহাম্মদের নাতি আরিফ মাইনুদ্দিনের বাড়িতে গতকাল রাতে এ ডাকাতির ঘটনা ঘটে। আরিফ মাইনুদ্দিন মোরশেদ আলম কমপ্লেক্সের ‘সেভেন সেভেন’ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং কদম মিয়ার পাড় আত্ম ও সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে ডাকাতদল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্রসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
পরিবারের সদস্যরা রাত আনুমানিক ১১টার দিকে বাড়িতে ফিরে ঘরের জানালার গ্রিল কাটা এবং মালামাল লুটের ঘটনা দেখতে পান। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি রবিউল হক মানিক মেম্বার, আত্ম ও সমাজ কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল আহম্মেদ মিন্টু এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় তারা এলাকায় একের পর এক এ ধরনের চুরির ও ডাকাতির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, গ্রামাঞ্চলে নিয়মিত এ ধরনের ঘটনা ঘটলেও অনেক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

এদিকে, প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পারিবারিক সূত্রে জানা গেছে, থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত করে ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনবে—এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..