1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১০০ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের পাটোয়ারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনে পুড়ে দুটি গরুরও মৃত্যু হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ওই বাড়ির হুমায়ন পাটোয়ারীর বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘরের আসবাবপত্র, কাপড়-চোপড়, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এছাড়া ঘরের পাশে বাঁধা থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও বাড়ির পাশে খাল থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে স্থানীয়রা বালতি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত আগুনে ঘর দুটি সম্পূর্ণ পুড়ে যায়।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইউনিয়ন বিএনপি নেতা মাসুদ খাঁন জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..