1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পঠিত

চাঁদপুর লঞ্চঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার পুলিশ লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন—ভোলার লালমোহন এলাকার মোছা. আমেনা বেগম (৩০) ও মুন্সিগঞ্জ সদর এলাকার মোছা. আছমা (৩৪)।

নৌ পুলিশ জানায়, আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..