1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

তৌহিদী জনতা
মো. সিয়াম হোসেন খান

ভাঙলি মাজার,প্রেমের বাজার
দোষ দেখালি হারাম গাঁজার
গাঁজা কি তোর ধর্ম খেলো?
গন্ধে প্রভুর ঘুমটা গেলো?
সিদ্ধি খেলো পাগল বাবা
তাই দেখে তোর ওঠলো নেশা?
ভুলে গেলি মসজিদ-কাবা
রিপুর দোষে,কামবশে
কেন বসালি হিংস্র থাবা
অবুঝ শিশু,নারীর গায়ে?
মাদ্রাসাতেই বেশ্যা-বেটা
জাগলোরে তোর মনের পশু
চুকালি তোর ধর্মের ল্যাটা
নির্মাযাতি নারী-শিশু।
দোষটা ছিল গাঁজার বুঝি ?
তাই পুড়িয়ে মাজার,আসর গাঁজার
পাপ মোচনের দারুন কারবার
দেখালি তোর ধর্ম বাজি!
ভাঙলি না কেন বেশ্যালয় তোর?
পুড়লো না কেন নষ্ট হুযুর?

ঠুকলে মাথা মাটির গায়ে
সেজদা নাকি যায় হয়ে!
শিরক,শিরক রব উঠালি
ঘর হারালো পাক-পাখালি
লাশ পোড়ালি,মারলি মানুষ
গাছ কেটে সব করলি উজাড়
ধর্ম-কর্ম বেশ দেখালি
খোঁজ পেলি কি ধর্ম খোদার?

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম