শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা।
উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ মামুর রহমান।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. মোফাজ্জল হোসেন শিপন, আনোয়ার হোসেন পাটোয়ারী, চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর ও প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ওসি মীর মোহাম্মদ মামুর রহমান জানান, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনে পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।