রাজনীতি ও আমার ভাবনা
-রোদেলা রহমান রিতি
রাজনীতি কোনো খারাপ কাজ নয়। বরং সৎ ও আদর্শবান মানুষের হাতে রাজনীতি থাকলে তা দেশ ও জনগণের জন্য কল্যাণকর হয়। কিন্তু যখন অসৎ মানুষ রাজনীতির নেতৃত্ব গ্রহণ করে, তখন জনগণ তার সুফল থেকে বঞ্চিত হয়। আমার মনে হয়, এটাই বাংলাদেশের অন্যতম বড় সমস্যা। অনেক ভালো মানুষ রাজনীতিতে আসতে চান না, ফলে যোগ্য ও সৎ নেতৃত্বের অভাব দেখা দেয়।
এক সময় আমি ভাবতাম, যখন প্রায় সব রাজনৈতিক দলে খারাপ মানুষের প্রভাব বেড়েছে, তখন বড় হয়ে আমি ওয়ার্কার্স পার্টি করব। আমার ধারণা ছিল, সেখানে হয়তো ভালো মানুষের সংখ্যা বেশি।
এরপর আমার বড় চাচা সুমন বিপ্লব প্রথমবার আমাকে জাকের পার্টির কথা বলেন। তখন আমি ভেবেছিলাম, এটিও হয়তো অন্য অনেক রাজনৈতিক দলের মতোই একটি দল। পরে আমি বড় চাচার সঙ্গে খাজা বাবার দেখানো পথে চলতে শুরু করি এবং তাঁকে মনে-প্রাণে পীর হিসেবে গ্রহণ করি। তবুও তখনও জাকের পার্টি সম্পর্কে আমার বিশেষ আগ্রহ ছিল না।
একদিন হঠাৎ আমার সামনে ড. সায়েম আমীর ফয়সাল-এর একটি বক্তব্যের ভিডিও আসে। তখন আমি জানতাম না যে তিনি জাকের পার্টির একজন নেতা। তাঁর বক্তব্য আমার খুব ভালো লাগে। আমি ভিডিওটি শেয়ার করি এবং পরে বড় চাচাকে দেখাই। তিনি দেখে বললেন, “এটি তো আমাদের চাচাজানের ভিডিও।”
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “চাচাজান আবার কে?”
তিনি বললেন, “তিনি হলেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সাল।”
এরপর আমি জাকের পার্টি সম্পর্কে গুগলে বিভিন্ন তথ্য খুঁজে দেখি। যা জেনেছি, তাতে দলটি সম্পর্কে আমার ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। বড় চাচাসহ দলের আরও অনেকের বক্তব্য শুনে তাঁদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জন্মেছে। তাই ভবিষ্যতে বড় চাচার সঙ্গে জাকের পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আমার রয়েছে।
— রোদেলা রহমান রিতি
পরিচালক
সুমন বিপ্ল