1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের বাসটি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে গুরুতর আহত তিন জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম