1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার চাপুইর গ্রামের কৃতি সন্তান লে. কর্নেল মোস্তাফিজুর রহমান,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার চাপুইর গ্রামের কৃতি সন্তান লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের কৃতি সন্তান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান চট্টগ্রামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭-এর নতুন অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি র‍্যাব-১৫-এ গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক হিসেবে তার দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন।

নতুন দায়িত্ব নেওয়ার আগে র‍্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বর্তমানে তিনি র‍্যাব-৪-এর দায়িত্বে রয়েছেন।

র‍্যাব সূত্রে জানা যায়, সাধারণত সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তারা নির্দিষ্ট মেয়াদে র‍্যাবে প্রেষণে (ডেপুটেশন) দায়িত্ব পালন করেন। মেয়াদ শেষে তারা নিজ নিজ বাহিনীতে ফিরে যান। এরই ধারাবাহিকতায় র‍্যাবের বিভিন্ন ইউনিটে এই দায়িত্ব পরিবর্তন ও রদবদল হয়ে থাকে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের সন্তান লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান র‍্যাব-৭-এর মতো গুরুত্বপূর্ণ একটি ইউনিটের নেতৃত্বের দায়িত্ব পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

তার নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও এলাকাবাসী। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম