1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

ব্যর্থতাই আসল শক্তি সায়নী আহমেদ শ্রুতি,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

ব্যর্থতাই আসল শক্তি
সায়নী আহমেদ শ্রুতি

মানুষের জন্মের পর থেকেই শুরু হয় এক দীর্ঘ যাত্রা। এই যাত্রায় কেউ সফল হয়, আবার কেউ ব্যর্থ। কিন্তু প্রকৃতপক্ষে জীবন সফলতা বা ব্যর্থতার নাম নয়; জীবন হলো একটি সময়রেখা। যে মানুষ এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারে, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে নিরন্তর সামনে এগিয়ে যেতে পারে, শেষ পর্যন্ত সেই-ই প্রকৃত সফলতার শিখরে পৌঁছায়।

কিন্তু যে মানুষ ব্যর্থতাকেই নিজের পরিণতি বলে মেনে নিয়ে থেমে যায়, তার জীবন সেখানেই স্থবির হয়ে পড়ে। কারণ বেঁচে থাকার প্রকৃত অর্থ শুধু শ্বাস-প্রশ্বাসে নয়, বরং প্রতিকূলতার মধ্যেও নতুন করে উঠে দাঁড়ানোর সাহসে।

পৃথিবীর যত মহান ও বিখ্যাত মানুষ আছেন, যাদের আমরা আজ শ্রদ্ধাভরে স্মরণ করি, তাঁদের প্রত্যেকের জীবনই ছিল কঠিন সংগ্রাম ও অসংখ্য ব্যর্থতার সাক্ষী। অনেক সময় যার অতীত যত বেশি সংগ্রামময়, যার পথচলা যত বেশি কণ্টকাকীর্ণ, তার ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল হয়ে ওঠে। কারণ ব্যর্থতাই মানুষকে পরিপক্ব করে, শক্তিশালী করে এবং একদিন তাকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়।

আমাদের প্রকৃত যুদ্ধ সমাজের সঙ্গে নয়, অন্য কোনো মানুষের সঙ্গেও নয়। আমাদের সবচেয়ে বড় যুদ্ধ আমাদের নিজের আত্মার সঙ্গে। যে ব্যক্তি নিজের দুর্বলতা, ভয়, অলসতা ও নেতিবাচকতাকে জয় করতে পারে, নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে, সেই-ই প্রকৃত সফল মানুষ। আর যে নিজের কাছেই পরাজিত হয়, প্রকৃত ব্যর্থতা আসলে সেখানেই।

 

সায়নী আহমেদ শ্রুতি
পরিচালক
আকবর লুৎফা পাঠাগার
শাহ্পুর , ডুমুরিয়া, খুলন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম