1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বিজনগর বিষ্ণুপুর রেস্তোরাঁ ও আখের রসের আড়ালে বিশাল মাদক সাম্রাজ্য, তোলপাড়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

বিজনগর বিষ্ণুপুর রেস্তোরাঁ ও আখের রসের আড়ালে বিশাল মাদক সাম্রাজ্য, তোলপাড়

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

সবুজে ঘেরা শান্ত ও মনোরম পরিবেশের জন্য পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন।

অথচ এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালেই গড়ে উঠেছে এক ভয়ংকর মাদকের অভয়ারণ্য।

রেস্তোরাঁ ব্যবসা ও আখের রস বিক্রির ছদ্মবেশে সেখানে প্রকাশ্যে চলছে রমরমা মাদক কারবার।

অভিনব এই কৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দিনের পর দিন অবৈধ এই কর্মকাণ্ড চলায় চরম ধ্বংসের মুখে পড়ছে এলাকার উঠতি যুবসমাজ।

​অনুসন্ধানে জানা যায়, বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পূর্বপাড়া ৪নং ওয়ার্ড কেন্দ্রিক পরিচালিত হচ্ছে এই মাদক সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, এলাকার চিহ্নিত সভাচান মিয়ার ছেলে নাদিম হোসেন এই চক্রের মূল হোতা।

উপরে রেস্তোরাঁ এবং নিচে আখের রসের দোকান—এমন ভিন্নধর্মী ব্যবসায়িক আড়াল তৈরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে তিনি চালিয়ে যাচ্ছেন মাদকের এই রমরমা আসর।

​এলাকাবাসীর দাবি, নাদিমের এই মাদক সিন্ডিকেটের পেছনে রয়েছে স্থানীয় প্রভাবশালী মহলের প্রত্যক্ষ ইন্ধন। অভিযোগ উঠেছে, বিষ্ণুপুর এলাকার বিএনপি নেতা ইলিয়াস ও তার ভাই আরিফের ছত্রচ্ছায়ায় নাদিম হোসেন এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। প্রভাবশালীদের প্রশ্রয় ও বলয় থাকায় স্থানীয় সাধারণ মানুষ মুখ খুলতে আতঙ্কবোধ করছেন।
​

মাদকের এমন অবাধ আগ্রাসনে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। উঠতি বয়সী তরুণ ও যুবসমাজ প্রতিনিয়ত মাদকে আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অনতিবিলম্বে এই অসাধু চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন বিজয়নগরের সচেতন নাগরিক সমাজ।
​

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইলাইয়াছ কল দিলে সে নাকি এই বিষয়ে কিছুই জানে না এবং ওল্টো সাংবাদিক দেখে নেওয়ার হুমকি দেয়।
​সার্বিক বিষয় নিয়ে কথা বললে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই।
​তিনি বলেন, “নাদিম হোসেন নামের এক ব্যক্তি আখের রস ব্যবসার আড়ালে মাদক বিক্রি করছেন—এমন অভিযোগ এনে বিষ্ণুপুর এলাকা থেকে বেশ কয়েকজন আমাকে ফোন করেছেন। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পুলিশ ইতিমধ্যে প্রাথমিক তদন্ত ও কাজ শুরু করেছে।
​ওসি আরও হুঁশিয়ারি দেন যে, বিজয়নগর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম