1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বিইউবিটিতে ‘হাল্ট প্রাইজ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পঠিত
১১৫

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-তে জাঁকজমকপূর্ণভাবে সামাজিক উদ্যোক্তা তৈরির বিশ্বখ্যাত প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস পর্বের হাল্ট প্রাইজ অ্যাট বিইউবিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চলমান এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থীর উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনার মধ্য দিয়ে এই ইভেন্টের সফল সমাপ্তি ঘটে।

গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. কাইউম, আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সুমাইয়া হক সুবাহ, আকিজ আইবিওএস-এর ডিজিটাল মার্কেটিং প্রধান এস কে মইনুর রহমান এবং জেনেসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল আলম রিফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বাংলাদেশের ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর মো. আবিদ শাহরিয়া এবং ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম।

চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়। এবারের আসরে চ্যাম্পিয়ন হয় টিম আলো, ১ম রানার-আপ হয় টিম ভাইবন্ধুস এবং ২য় রানার-আপ হয় টিম ফায়ারগার্ড।

অনুষ্ঠানে বিইউবিটির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এবং হাল্ট প্রাইজের উপদেষ্টা প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ এবং উপদেষ্টা ড. মো. জাকির হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি-র বিজনেস অনুষদের ডিন এবং হাল্ট প্রাইজ অ্যাট বিইউবিটি-র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম