পবিত্র ওমরাহ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা
প্রতিনিধি চাঁদপুর জেলা মোঃ রবিউল আলম (রবি)
প্রকাশের সময় :
রবিবার, ২৬ জুলাই, ২০২৬
২০
বার পঠিত
২৪
পবিত্র ওমরাহ পালন উপলক্ষে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় দিন পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এনায়েত মজুমদার।
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সৌদি আরবে অবস্থানকালে পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন এনায়েত মজুমদার। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন, মুসলিম উম্মাহর ঐক্য, সুখ-শান্তি এবং সবার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া করবেন।
ওমরাহ যাত্রাকে কেন্দ্র করে তিনি আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তাঁর পরিবারের পক্ষ থেকেও সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে, যাতে তিনি সুস্থ ও নিরাপদে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরতে পারেন।
এদিকে হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সফল ওমরাহ পালন ও সুস্থভাবে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানিয়েছেন।