1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

জেলেদের ৫ টন চাউল কান্ড!৩ সদস্যের তদন্ত কমিটি গঠন,

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

চাঁদপুরে জেলেদের ৫ টন চাউল কান্ড!৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত ৫ টন চাউল সিএসডি গোডাউন হতে উত্তোলন করার পর তা জেলা শহরের বাহিরে যাওয়া নিয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

১১ অক্টোবর রোববার রাত সাড়ে ৯ টায় এ তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন চাঁদপুর সদরের এসিল্যান্ড প্রত্যয় হাশেম।

তিনি জানান, উর্দ্ধতনের থেকে খবর পাই যে, কে বা কারা চাঁদপুরের জেলেদের চাউল নির্ধারিত স্থানে না নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। পরবর্তিতে অভিযান চালিয়ে সেই চাউল উদ্ধার করি। ট্রাকভর্তি ওই চাউল লাকসাম নেয়ার খবর পাচ্ছিলাম। অভিযানের খবর হাজীগঞ্জের আলিগঞ্জ হতে ট্রাকটি চাউলসহ ফেরত আসে। আমরা বিপুনীবাগ হতে ট্রাকটি চাউলসহ আটক করি। ট্রাক ড্রাইভারের থেকে একটি স্লিপ পাই, যেখানে ৪ হাজার ৯৩০ কেজি চাউলের কথা উল্লেখ রয়েছে। তবে এখনো বস্তা গুনে তা নিশ্চিত হতে পারিনি।

তিনি আরও জানান, চাউলগুলো লক্ষ্মিপুর ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দের। এখন কে বা কারা, কেনো এবং কিভাবে কোন উপায়ে এই চাউল সিএসডি গোডাউন হতে শহরের বাইরে নিয়ে যাচ্ছিলো। এবং একজন প্রশাসক জড়িত থাকার খবর অনেকে জানানোয় আমরা ৩ সদস্যের তদন্ত কমিটি করেছি। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে। ততক্ষণ পর্যন্ত এই চাউল আমাদের কাছে জব্দ হিসেবে সিএসডি গোডাউনেই রাখা থাকবে।

প্রসঙ্গ আসা সেই প্রশাসকের নাম গোলাম মোস্তফা শামীম। যিনি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্বে রয়েছেন। তার সাথে কথা হলে তিনি জানান, এই ইউনিয়নে জেলে হচ্ছে ৪৯৭০ জন। আমরা ৪৯৩০ জনের জন্য ২৫ কেজি হারে চাউল বরাদ্দ পেয়েছি। যা ২২/২৩ কেজি করে দিয়ে সমন্বয় করে জেলেদের চাউল বুজিয়ে দিবো। এখন গোডাউনে ২২০০ বস্তা চাউল রয়েছে। গোডাউনে ধারন ক্ষমতা কম থাকায় চাউল ধাপে ধাপে আনছিলাম। আমি আবার ইবাহীমপুর ইউনিয়নেরও দায়িত্বে রয়েছি। সেটা নদীভাঙ্গতি হওয়ায় তাদের ইউনিয়নের চাউলও এখান থেকে দিয়েছি। তাদেরটা দেয়া শেষ হওয়ায় গোডাউন খালি হওয়ায় লক্ষ্মীপুরের চাউলগুলো ধাপে ধাপে আনতেছি। লক্ষ্মীপুরের জেলেদের জন্য মোট বরাদ্দ ১১৩ টন চাউল। এখন পর্যন্ত এনেছি ১০৪ টন। এবার ৫ টন চাউল রিসিভ করে আমি ট্রাক ভাড়া করে বহরিয়ায় আনার জন্য চাউল ট্রাকে তুলে দিয়ে আমি পরিষদে চলে আসি। এখন সেই চাউল শুনি হাজীগঞ্জের দিকে চলে গেছে।

তিনি আরও জানান, আমার এখনো আরও ৪ টন চাউল আনা বাকি। বুধবারের মধ্যে সব চাউল এনে একসাথে করে সব চাউল জেলেদের দিবো। এরমধ্যে এই কান্ড ঘটে গেলো!

তিনি বলেন, গাড়ি চালককে বহরিয়ায় চাউল আনার জন্য ঠিক করেছি। সে চাউল নিয়ে হাজীগঞ্জ কেনো গেলো এর কারন তদন্তে উদঘাটন হওয়া জরুরী। আমার গ্রামপুলিশরা জেলে কার্ড বিতরনে ব্যস্ত থাকায় তাদেরকে গাড়ির সাথে দিতে পারিনি। আমি নিজে গাড়িতে চাউল উঠিয়ে দিতে পরিষদে চলে আসি। আর এরমধ্যে এই কান্ড। আমি ত এখনো চাউলই দিলাম না। তাহলে চাউল পাচার বা চুরি কিংবা বিক্রি করবো কিভাবে? একটি সিন্ডিকেট আমাকে ফাঁসাতে আমার বিরুদ্ধে চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।

উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে চলতি বছরের ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন চাঁদপুরের পদ্মা মেঘনা ও ধনাগোদদ নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আর তাই সরকারি সহায়তা ও প্রণোদনা হিসেবে এই সময়ে নিবন্ধিত জেলেদের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর ইউনিয়নের বরাদ্দের সেই চাউলের মধ্যে প্রায় ৫ টন চাউল বর্তমানে প্রশাসনের কাছে জব্দ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..