1. robiullalommd@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ঘুরতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দুই কিশোর-কিশোরী,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ঘুরতে এসে স্থানীয়দের হাতে আটক হয়েছেন কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দুই কিশোর-কিশোরী।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্পের বি-ব্লকের আব্দুর রহমানের ছেলে মো. ইসমাঈল, বয়স ১৭ বছর এবং একই ব্লকের জাফর আহমেদের মেয়ে নুমিনা খাতুন, বয়স ১৬ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাঈল ও নুমিনা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর চরমজিদ ভূঞারহাট এলাকায় ঘুরতে আসেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন এবং ঘুরতে আসার কথা জানান।

পরে এলাকা ছাড়ার জন্য একটি বাস কাউন্টার থেকে টিকিট কাটতে গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে রোববার সকালে তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই দুই কিশোর-কিশোরীকে থানায় নেওয়া হয়েছে। পরে তাদের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..