1. themebikroy@gmail.com : জননী টিভি নিউজ ২৪ : জননী টিভি নিউজ ২৪
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

আটরশির সু মহান আলো বুকে ধরে,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত
  • শান্তির কান্ডারী

লেখক মোঃ রাসেল আল কাদরী

১. আটরশির সুমহান আলো বুকে ধরে,
তুমি হেঁটে চল অবিচল বিশ্বাসে ভরে।
২. খাজা বাবার শিক্ষা ও সুফিবাদের বাণী,
তোমাতেই খুঁজে পাই আলোর দ্যুতিখানি।
৩. জাকের পার্টির কান্ডারী হে মোস্তফা ফয়সাল,
তোমার সুদৃঢ় হাতে ঘোরে দিন ও কাল।
৪. সত্যের পতাকাতলে ডেকো তুমি সবারে,
ভালোবাসা পৌঁছে দাও মানুষের দ্বারে।
৫. হিংসা ও বৈষম্য দূরে যায় মুছে,
শান্তির ছায়াতলে আঁধার সব ঘুচে।

৬. সাম্য ও ঐক্যের সুর দাও গেয়ে,
সুন্দরের পথ খুঁজে পাই তোমা পানে চেয়ে।
৭. মানবতার তরে তব হৃদয়টা গড়া,
ভক্তি আর স্নেহে তুমি জয় করেছ ধরা।
৮. ন্যায়ের সংগ্রামে তুমি অবিকল পাহাড়,
তোমার সুদূরপ্রসারী আলো ছড়ায় হাজার।
৯. বিশ্বাসের দীপ জ্বেলে রেখেছ অনশ্বর,
তোমারই ছোঁয়ায় জাগে নতুন এক ভোর।
১০. আলো ছড়াও তুমি সত্যের অনন্য দিশারী,
তুমি মোদের পথপ্রদর্শক, পরম কান্ডারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম