
শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মিঠুন দাস, এসআই(নিঃ) মোঃ আল আমিন ভূইয়া ও এএসআই(নিঃ) বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ থানার একটি চৌকস টিম মাদক উদ্ধার অভিযান ডিউটি করাকালে ২১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ শাহরাস্তি থানাধীন মেহের উত্তর ইউনিয়নের ০১ নং ওয়ার্ডের কালিয়াপাড়া টু হোসেনপুর রোডের বাগানবাড়ি সাকিনে দেবীপুর প্রবেশ পথে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মোঃ সোহাগ (৩২), পিতা- দেলোয়ার হোসেন প্রকাশ দেলু মেম্বার, মাতা- কাজল বেগম, সাং- দেবীপুর (খন্দকার বাড়ী), ওয়ার্ড নং-০১, মেহের উত্তর ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে তাহার নিজ হেফাজত হইতে ৪৭ (সাতচল্লিশ) পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উক্ত সময়ে অপর আসামী স্বপন (৪৭), পিতা- মৃত তোতা মিয়া ওরফে তিতু মিয়া, সাং- দেবীপুর (খন্দকার বাড়ী), ওয়ার্ড নং-০১, মেহের উত্তর ইউনিয়ন, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর সুকৌশলে পলায়ন করে। গ্রেফতারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-২৯, তারিখ- ২১ জুন, ২০২৬; জি আর নং-১৭৪, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।