ঠাকুরগাঁওয়ে মেসের কাঠের আগুনে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল ঘর
নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলি আক্তার প্রিয়া
ঠাকুরগাঁও শহরের গড়িয়া রোডের চকলদি এলাকায় ফুটপাতসংলগ্ন নিজামের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাতির দেওয়া মেসের কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ির বারান্দাসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এতে বাড়ির বারান্দা ও আশপাশের বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তবে বাড়িটি মূল সড়কের পাশে অবস্থিত হওয়ায় দ্রুত পানি দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা করা সম্ভব হয়। ফলে আগুনের ভয়াবহতা আরও বাড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। এতে অল্পের জন্য বসতঘরটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।