শাহরাস্তি সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টারে মূলধারার চিকিৎসক না হয়ে চিকিৎসা সেবা , চিকিৎসককে ১ লক্ষ টাকা অর্থদন্ড।

অনুমোদন না থাকায়, দোয়াভাঙ্গা অ্যাপোলো মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা!

শাহরাস্তি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ২৬ অক্টোবর এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়।
এসময় সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসাল্টেশন সেন্টারে বিকল্প চিকিৎসা পদ্ধতির একজন প্র্যাকটিশনার কর্তৃক মূল ধারার চিকিৎসা পদ্ধতি পরিচালনা করায় ছিদ্দিকুর রহমান নামের ঐ চিকিৎসককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।পাশাপাশি তাকে এই সেন্টারে চিকিৎসা কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দেয়া হয়।একইসাথে অনুমোদন না থাকায় দোয়াভাংগায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারের কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেন। ‎সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনিরা খাতুন, শাহরাস্তি চাঁদপুর মহোদয়, উক্ত মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতা করেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
ও শাহরাস্তি থানা পুলিশ।