সাহতা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইউপি সদস্য জিয়াউর রহমান
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
আসন্ন ২ নং সাহতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান ইউপি সদস্য ও তরুণ সমাজসেবক মো: জিয়াউর রহমান।
সততা, উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী:
২ নং সাহতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি সততা, উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
পরিচিতি:মো: জিয়াউর রহমান বর্তমানে ২ নং ওয়ার্ডের নির্বাচিত ইউ.পি. সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২ নং সাহতা ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। এলাকায় একজন সৎ, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে। ওয়ার্ড মেম্বার হিসেবে ইতোমধ্যে তিনি এলাকার রাস্তাঘাট সংস্কার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে জনগণের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, তরুণ বয়সেই জনপ্রতিনিধি হিসেবে সফলতার পরিচয় দেওয়ায় এবার পুরো ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তাকে দেখতে চায় সাধারণ মানুষ।
প্রচারে: ২ নং সাহতা ইউনিয়নের সর্বস্তরের জনগণ।