​অপরাজিত সংবাদ
​আমাকে থামিয়ে দিতে চান?
মনে মনে সাজাচ্ছেন কিসের এত প্ল্যানিং?
চোখ রাঙিয়ে ভাবছেন ভয় দেখাবেন?
আমার স্পর্ধায় দেবেন কোনো ভুল মিনিং?
​কিন্তু ভুলে যাবেন না—
আমি নই কোনো বাঁধনে বাঁধা গোষ্ঠী বা দলের,
আমি ক্ষণিকের নই, নই কোনো নির্দিষ্ট মহলের।
আমি তো জাগ্রত চেতনার,
গোটা সমাজের, গোটা রাজ্যের, গোটা বিশ্ব সংসারের!
​আমাকে হেয় প্রতিপন্ন করতে চান?
অন্যের সাথে মেপে বাঁধতে চান তুলনার ছকে?
ব্যর্থ চেষ্টা! কারণ আমি যে মত্ত
অনবরত নিজেকে ছাড়িয়ে যাওয়ার কঠিন প্রতিযোগিতায়।
আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী,
নিজের সাধ্যকে ভাঙি নিজ পথচলায়।
​একমাত্র সৃষ্টিকর্তা ভিন্ন কার সাধ্য রুখবে আমায়?
​আমি যে সত্যের সৈনিক, আমি যে সাংবাদিক!
বুলেট কিংবা বন্দুকের নলে আমাকে থামানো যায় না।
মৃত্যুর ভয় দেখাবেন কাকে?
যে ভয়কে কোনোদিনই বুকে স্থান দেয় না!
​মৃত্যুকে পেরিয়ে আমি বেঁচে থাকি সত্যের প্রতিটি অক্ষরে,
অন্যায়ের বিরুদ্ধে সুর হয়ে ধ্বনিত হই কোটি বুকে, চিরকাল ধরে।