শাহরাস্তি মডেল থানা পুলিশের সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালী ও সভা

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান নেতৃত্বে অদ্য ১১/১০/২৬খ্রিঃ তারিখ বিকাল ৩ ঘটিকায় শাহরাস্তি থানাধীন সূচীপাড়া উত্তর ইউপিস্থ সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে মাদক নির্মূলে মাদক বিরোধী একটি র‍্যালী অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালীতে শাহরাস্তি থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বমোট ৩০০ হইতে ৪০০ জন অংশগ্রহণ করেন।

র‍্যালী শেষে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।