1. রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজা ও উপনির্বাচন—নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশের দাবি জামায়াত প্রার্থীর
    শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং স্থানীয় বিরোধের অবসানে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন।
    বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে এসব বিষয়ে কথা বলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন।
    এ সময় তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং উপনির্বাচনে ভোটারদের জন্য নিরাপদ ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
    পাশাপাশি স্থানীয় বিভিন্ন বিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
    সাক্ষাৎকালে পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন বলে জানান সংশ্লিষ্টরা।