‘বড় কোনো পদ না পেলেও আক্ষেপ নেই’—হাসিমুখে যা বললেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক জীবন দেওয়ান উজ্জ্বল

সাংবাদিকের প্রশ্ন ছিল—“আপনাকে কেন বড় কোনো পদ দেওয়া হয়নি?”

হাসিমুখে প্রশ্নের জবাব দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দীর্ঘ কারাজীবনের নানা কঠিন সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, আল্লাহ তাঁকে যে কঠিন পরিস্থিতি থেকে ফিরিয়ে এনেছেন, এরপর জীবনে বড় কোনো পদ-পদবির প্রত্যাশা তাঁর থাকা উচিত নয়।

বাবরের ভাষায়—> “আল্লাহ পাক আমাকে ১৭ বছর তিনটা মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ড থেকেও ফিরিয়ে এনেছেন। এরপর আমার আর কোনো চাওয়া-পাওয়া থাকা উচিত না। প্রত্যাশা করাও উচিত না।”

দীর্ঘ কারাবাস, একাধিক মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের রায় এবং পরবর্তীতে আদালতের বিভিন্ন সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ পর্যন্ত মুক্ত জীবনে ফিরেছেন বাবর।

তাঁর এই বক্তব্যে উঠে এসেছে দীর্ঘ কঠিন সময় পেরিয়ে ফিরে আসার এক গভীর উপলব্ধি—পদ-পদবির চেয়ে জীবন ফিরে পাওয়াই তাঁর কাছে বড় প্রাপ্তি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাবরের মুক্তি তাঁর রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে—এমন মন্তব্যও করেছেন তাঁর সমর্থকেরা। তবে এটিকে সমর্থকদের মূল্যায়ন হিসেবেই দেখা হচ্ছে।

দীর্ঘ কারাজীবনের পর মুক্ত হয়ে নতুনভাবে পথচলা লুৎফুজ্জামান বাবরের জন্য রইল শুভকামনা।

আল্লাহ তাঁকে দীর্ঘ হায়াত, সুস্থতা ও শান্তি দান করুন।