পরিকল্পিত সন্ত্রাসের ষড়যন্ত্রের বিরুদ্ধে কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
মিসেস চামেলী আক্তার প্রিয়া

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কালিয়াকৈর পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি চন্দ্রা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে কয়েক শত নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন।