জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নোয়াখালী অভিযান ৯০,৩৪০টাকার নিষিদ্ধ পন্য বাজি সহ ০১ আসামি গ্রেফতার।

এম জি বাবর নোয়াখালী প্রতিনিধ ও/সি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিনহাজুল আবেদীন সঙ্গীয় ফোর্সসহ ২১ সেপ্টেম্বর ২০২৬
বেগমগঞ্জ মডেল থানাধীন চৌমুহনী ডিবি রোডস্থ আব্দুর রাজ্জাক এন্ড সন্স এর দোকানের ২য় তালার গোডাউনে অভিযান পরিচালনা করে ১। ফজলুল করিম রুমন (৪০), পিতা- মৃত আব্দুর রাজ্জাক, মাতা- মৃত সালেহা আক্তার, গ্রাম- করিমপুর (মনু বেপারীর বাড়ী), পৌর ওয়ার্ড নং-৪, চৌমুহনী পৌরসভা, থানা- বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে আটক করে এবং তাহার দেখানো মতে ৯০,৩৪০( নব্বই হাজার তিনশত চল্লিশ) টাকার নিষিদ্ধ পন্য বাজি উদ্ধার করেন।

আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।