মঞ্জুশ্রী একাডেমী
শাহপুর ডুমুরিয়া খুলনা
স্থাপিত -১৯৯৫
—————————————————————–

সুমন বিপ্লবের “আগমনী”র প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন

গতকাল সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের মিলনায়তনে ডঃ মঞ্জুশ্রী একাডেমির প্রকাশনায়, সুমন বিপ্লব সম্পাদিত “আগমনী” ম্যাগাজিনের প্রকাশনা উৎসব ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত কলেজের বাংলা বিভাগের প্রধান পাইলট কুমার গাইন। ভিডিও শুভেচ্ছা বক্তব্য পাঠিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা ডঃ মঞ্জুশ্রী একাডেমির প্রধান উপদেষ্টা ডঃ অরূপ রতন চৌধুরী।প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক , “আগমনী” ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা , উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি ফারুক আলম। বিশেষ অতিথি ছিলেন উক্ত কলেজের শিক্ষা পরিষদের পরিষদের সাধারণ সম্পাদক জিএম আশরাফুল ইসলাম, সোনামুখ স্মার্ট একাডেমী, সোনামুখ হুমায়ূন আহমেদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, “আগমনী” ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক কামরুল ইসলাম, সোনামুখ স্মার্ট একাডেমির পরিচালক ও আরণ্যকের সভাপতি মোঃ জিন্নাত গাজী। শুরুতেই সম্পাদক সুমন বিপ্লব তার সম্পাদকীয় পাঠ করেন। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট কবি ও ইংরেজি শিক্ষক সৌমেন মন্ডল। নাচ পরিবেশন করেন “আগমনী”র সহ-সম্পাদক সায়নী আহমেদ শ্রুতি। স্বরচিত পাঠ করে “আগমনী”র সহ-সম্পাদক রোদেলা রহমান। গান পরিবেশন করেন উক্ত কলেজের ইংরেজি প্রভাষক ননী গোপাল মন্ডল,শ্রাবণ বৈরাগী, উক্ত কলেজের শিক্ষক ও অন্যান্য ছাত্র বৃন্দ। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন উক্ত কলেজের বাংলা শিক্ষক লক্ষীকান্ত গাইন।
সংবাদ প্রেরক
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
ডঃ মঞ্জুশ্রী একাডেমি

 

ক্যাপশন: সুমন বিপ্লব, জিএম আশরাফুল, ইসলাম ফারুক আলম, কামরুল ইসলাম ও পাইলট কুমার গাইন।