চুরির সন্দেহে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু ফয়সালের
মহেশখালীতে যুবককে মারধরের অভিযোগ, তদন্তের দাবি
নিজস্ব প্রতিবেদক: মিসেস চামেলী আক্তার প্রিয়া
কক্সবাজারের মহেশখালীতে চুরির সন্দেহে ফয়সাল নামে এক যুবককে আটক করে মারধরের অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ফয়সালকে চুরির সন্দেহে আটক করে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং কয়েকজন ব্যক্তি তার ওপর শারীরিক নির্যাতন চালান। গুরুতর আহত অবস্থায় পরে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
তবে ফয়সাল সত্যিই চুরির সঙ্গে জড়িত ছিলেন কি না, কিংবা কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে—তা এখনো তদন্তসাপেক্ষ। অভিযোগের সত্যতা ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।
একজন ব্যক্তিকে শুধু সন্দেহের ভিত্তিতে আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর করার অভিযোগ অত্যন্ত গুরুতর। কোনো অপরাধের অভিযোগ থাকলে তার বিচার আইনানুগ প্রক্রিয়ায় হওয়ার কথা।
ফয়সালের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
সন্দেহের ভিত্তিতে যেন আর কোনো মানুষের জীবন এভাবে ঝরে না যায়—এটাই এখন বড় প্রশ্ন।