চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের ১১ বছর বয়সী শিশু মহিন নি-খোঁ-জ হয়েছে। পরিবারের সঙ্গে রাগ করে বাইশপুরের বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নি-খোঁ-জ মহিন বাইশপুরের মাদরাসা মদিনাতুন মুনাওয়ারা ও এতিমখানার শিক্ষার্থী ছিল। তার বাবার নাম রুবেল এবং মায়ের নাম রুনিয়া।

নি-খোঁ-জের সময় মহিনের পরনে ছিল লাল গেঞ্জি ও পাজামা। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন।

কোনো সহৃদয় ব্যক্তি মহিনকে কোথাও দেখে থাকলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ: ০১৩০৫০৬৭৮৪৪

শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছে পরিবার।