শাহরাস্তি চিতোষী পূর্ব ইউনিয়নে মাদকের বিরুদ্ধে এ্যাসিল্যান্ডের ভ্রাম্যমাণ অভিযান, মাদকসেবী আটক।

শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় চিতোষী পূর্ব এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

১২ ই সেপ্টেম্বর শনিবার রাত ৮ ঘটিকায় তাৎক্ষণিক ভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোষী মো: সাকিব (২২), সাং: ঘরুয়া, মনোহরগঞ্জ, কুমিল্লা কে মাদক সেবনের দায়ে আটক করা হয়। আসামী মো: সাকিব কে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), শাহরাস্তি ও শাহরাস্তি মডেল থানা এর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য আহবান জানানো হয়। মাদকসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।