হাজীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকারের।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখবিহীন খাবার দ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বাজারজাতকারী প্রতিষ্ঠানের খাবার দ্রব্য সংরক্ষণ ও বিক্রয় এবং অনুমোদনবিহীন নিম্ন মানের খাদ্য বিক্রয়ের অপরাধে মা মনিহারি স্টোর কে ৫,০০০/- টাকা, আলবি প্যাকেজিং হাউজ কে ৫,০০০/- টাকা, আরা বিস্কুট হাউজ কে ৫,০০০/- টাকা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সোহেল সাজ স্টোর কে ৫,০০০/- টাকাসহ মোট ২০,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। এসময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।।
এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিজানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।