“মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) চিতোষী পূর্ব ইউনিয়নে শাহরাস্তি মডেল থানার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে

ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে। তাই মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।