চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান এর বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অদ্য ৩১ আগস্ট ২০২৬ খ্রিঃ তারিখে পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার, চাঁদপুর জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। উক্ত অনুষ্ঠানটি সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব মিয়াজী আলিফ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এ সময় বিদায়ী কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান এর কর্মকালীন দায়িত্বশীলতা, দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার কথা স্মরণ করে তাঁর ভূয়সী প্রশংসা করেন। চাঁদপুর জেলা পুলিশে তাঁর অবদান ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও বক্তারা তুলে ধরেন।

বিদায়ী কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান তাঁর বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশের সঙ্গে কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। আবেগঘন পরিবেশে সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনা নিয়ে বিদায় নেন তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর’সহ জেলা পুলিশ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।