চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবি পুলিশের অভিযান, গ্রেপ্তার ৮।

​নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারের মিয়ামী ও স্কাইভিউ নামের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জননারী রয়েছেন।

​ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোটেল দুটিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।