সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি’র স্বামী বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্র জানায়, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। পেশাগত জীবনের পাশাপাশি তিনি একজন সজ্জন ও সমাজসেবী হিসেবেও পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে ডা. দীপু মনি ও তার পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও আইন অঙ্গনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।