বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে আজ সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সরকারের গত ছয় মাসের কার্যক্রম, অর্জন এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরতে এই সভা অনুষ্ঠিত হবে।
সোমবার বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
সভায় সরকারের দায়িত্ব গ্রহণের পর গত ছয় মাসে বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ, বাস্তবায়িত কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং সামনে সরকারের অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। একই সঙ্গে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কেও তথ্য তুলে ধরা হতে পারে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন। এ ছাড়া জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান এবং স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দারও সভায় অংশ নেবেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সরকারের ছয় মাস পূর্তিকে কেন্দ্র করে আয়োজিত এই মতবিনিময় সভায় গত ১৮০ দিনের কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরার পাশাপাশি সরকারের পরবর্তী সময়ের অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।