শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি জিআর ১টি সিআর পরোয়ানাভুক্ত আসামী সহ ৪ জন আটক।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক দিক-নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ শেখ রায়হানুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ বাবুল হোসেন, এএসআই (নিঃ) সনেট সিকদার, এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর- ২৬১/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী ১। মোঃ রহমত উল্যাহ প্রকাশ লিটন (৩৮), পিতা- মৃত বিল্লাল হোসেন, সাং- সুয়াপাড়া পশ্চিম থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, ২। জিআর- ৬৭/২৬ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলমগীর হোসেন (বাস গাড়ীর সুঃ ভাঃ), পিতা- মৃত সুলতান আহম্মদ, সাং- সোনাপুর (পশ্চিম দিঘীর পাড়া, সোলেমান হাজীর বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর, ৩। জিআর- ০১/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ মাহবুব আলম (৩০), পিতা- মৃত আক্কাস আলী, মাতা- খাদেজা বেগম, সাং- আহাম্মদ নগর, চটকি বাড়ী, ০৪ নং ওয়ার্ড, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর এবং সিআর- ৬১২/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ শাহাদাৎ, পিতা- মোিঃ রশিদ, সাং- সুরসই (দর্জি বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।