লেখা পড়া বাদ দিয়ে রাতে অযাচিত ঘুরাফেরা, ১০ জনকে আটক করে পরিবারের জিন্মায় হস্তান্তর।

১০ ই আগষ্ট সোমবার রাত সাড়ে ৯ টায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক, রফিকুল ইসলাম, এসআই (নিঃ) ফরিদ উদ্দিন, এসআই (নিঃ) মোঃ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানাধীন নোয়াগাঁও এলাকার ডাকাতিয়া নদীর পাড়স্থ শাহরাস্তি ওয়াকওয়ে নামক স্থানে অভিযান পরিচালনা করিয়া অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করায় কিশোর ১।

আব্দুল্লাহ আল মাহিন (১৭), ২। অপূর্ব দাস (১৫), ৩। নুর নবী (১৭), ৪। মোঃ তামীম (১৭), ৫। নাজিবুর রহমান (১৭), ৬। শেখ রাসেল (১৭), ৭। ওমর ফারুক, ৮। তানভীর হাসান (১৭), ৯। খালেদুর রহমান (১৭), ১০। আরাফাত ইসলাম (১৭), সর্বথানা।

শাহরাস্তি, জেলা-চাঁদপুরদেরকে আটক করে থানায় নিয়ে আসে। তাহাদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা সন্ধ্যায় উক্ত স্থানে ঘোরাফেরা করার কারণ সম্পর্কে কোন প্রকার সদুত্তর প্রদান করিতে পারে নাই।

পরবর্তীতে তাহাদের অবিভাবক থানায় আসিয়া আটককৃত বর্নিত কিশোররা সন্ধ্যায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করিবে না মর্মে আশ্বস্থ করিলে এবং আটককৃত কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করিয়া বিরুপ কোন তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের নিমিত্তে তাহার অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়।